টানা তিন ম্যাচ লজ্জাজনক ভুলের পরেও বহাল তবিয়তে বাংলাদেশ হেডকোচ কাবরেরা!

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ০৫:৫৫
A+A-
Reset

২০২২ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর চুক্তি নবায়ন করে করে তিন বছর অতিক্রম করে এখন চতুর্থ বছরের দায়িত্ব পালন করেছেন এই স্প্যানিশ কোচ। সর্বশেষ চুক্তি অনুযায়ী ক্যাবরেরা বাংলাদেশের কোচ থাকবেন আগামী বছর মার্চ পর্যন্ত।

হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হারার পর থেকে এই দুই দিন ফুটবল অঙ্গনে আলোচনা একটাই- আর কতদিন হ্যাভিয়ের ক্যাবরেরাকে রাখবে বাফুফে? অনেকে প্রশ্ন করছেন, ‘জয় এনে দিতে না পারলে ভালোখেলার ধোঁয়া তুলে আর কতদিন এই কোচকে রাখব?’

এমনকি বাফুফের অভ্যন্তরেই ক্যাবরেরাকে নিয়ে আছে বিস্তর আলোচনা। বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন শাহিন তো বাফুফে সভাপতির সামনে ক্যাবরেরার পদত্যাগ চেয়ে ন্যাশনাল টিমস কমিটির সদস্যপদও হারিয়েছেন।
নিজের পরিচয় গোপন রেখে বাফুফের নির্বাহী কমিটির অনেক সদস্যই ক্যাবরেরাকে না রাখার পক্ষে মত দিয়েছেন। এমনকি বাফুফের কর্মকর্তাদের অফিসিয়াল ও আন অফিসিয়াল আলোচনায়ও উঠে এসেছে ক্যাবরেরা-প্রসঙ্গ।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ন্যাশনাল টিমস কমিটিরও চেয়ারম্যান। তাই জাতীয় দলের প্রধান কোচ কে থাকবেন, কে থাকবেন না সেটা তার সিদ্ধান্তের ওপরই বেশি নির্ভর করে।
বাফুফের ভেতরে-বাইরে, দর্শক-সমর্থক, সাবেক-বর্তমান ফুটবলার এবং গণমাধ্যমে আলোচনা হচ্ছে। বিশেষ করে হংকংয়ের ম্যাচের পর এটাই একমাত্র আলোচনা। হংকংয়ের রোমাঞ্চকর ম্যাচটি হারার দায় কার? এই বিশ্লেষণে সবাই সমালোচনার তীর ছুড়ছেন ক্যাবরেরার দিকে। তার একাদশ গড়ায় কোনো পরিপক্কতা ছিল না বলেই সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ হেরে গেছে ঘরের ম্যাচে।

এটা কেবল হংকংয়ের বিপক্ষে ম্যাচ হারার পরই নয়, ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পর ফুটবল দর্শকরা ক্যাবরেরার মুণ্ডুপাত করেছিলেন। যেখানেই ক্যাবরেরাকে দেখেছেন ফুটবলামোদীরা তাকে দুয়োধ্বনি দিয়েছেন।

আপনার পছন্দ হতে পারে