এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ৩য় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ  

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ১৯:১৫
A+A-
Reset

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮ টায় মুখোমুখি হবে দুই দল। যেখানে শেষ ৪ দেখায় একবারও জিততে পারেনি বাংলার ছেলেরা। ২ জয় এবং ২ ড্র নিয়ে পরিসংখান নিজেদের করে রেখেছে হংকং। বাংলাদেশ দলের হামজা , সমিত , ফাহমিদুলদের ওপর ভরসা করে জয়ের লক্ষ্যে মাঠে নামবে টিম বাংলাদেশ।

ম্যাচের আগে কথার লড়াইয়ে নেমেছেন হংকং কোচ। ম্যাচ পূর্বপর্তি সংবাদ সম্মেলনে কোচ দাবি করেন হামজা তার দলে থাকলে তিনি তাঁকে বেঞ্চেই বসিয়ে রাখতেন। এই মন্তব্যে চটেছেন বাংলাদেশি সমর্থকেরা। হামজার মার্কেট ভ্যালু (৫ মিলিয়ন ডলার ) থেকে পুরো হংকং দলের মার্কেট ভ্যালু (৪.৫) কম , এটি নিয়েও চলছে কথার লড়াই।

আপনার পছন্দ হতে পারে