প্রতি ঘন্টায় বাস সার্ভিস চালু দাবিতে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের স্মারকলিপি

Site Favicon প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ১৮:০৫
A+A-
Reset

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতি ঘন্টায় বাস সার্ভিস চালু রাখার দাবতে আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট স্মারকলিপি প্রদান করেছে। সাবেক সমন্বয়ক এস এম সুইটের স্বাক্ষরিত স্মরকলিপি বুধবার (৮ অক্টোবর)  পরিবহন প্রশাসন বরাবর প্রধান করা হয়েছে।

স্মারকলিপি তে বলা হয়েছে, “আমরা ”আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট” এর তত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলোচনা ও পরামর্শ করেছি। তাদের প্রয়োজনীয় ও প্রাণের দাবি, পরিবহন পুলে ঘন্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা।এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে পরিবহন পুলে ঘন্টা প্রতি বাস সার্ভিস চালু করার অনুরোধ করছি।”

এ প্রসঙ্গে সাবেক সমন্বয়ক এসএম সুইট শিক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, “যে সকল শিক্ষার্থীরা নিয়মিত কুষ্টিয়া -ঝিনাইদহ থেকে এসে ক্লাস করেন। এবং ক্যাম্পাসের যেসকল শিক্ষার্থী শহরে টিউশনি সহ অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন। বর্তমান শিডিউল অনুযায়ী তারা অনেক ভোগান্তিতে পড়ছে এবং তাদের সময় অপ্রয়োজনীয়ভানে নষ্ট হচ্ছে। আমরা সেজন্য পরিহন প্রশাসক স্যারের সাথে দেখা করে শিক্ষার্থীদের ভোগান্তির কথা বলেছি এবং তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের ভিতরে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে  লাঘব হবে।এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।”

আপনার পছন্দ হতে পারে