চাকুরি ফেরত চান জাবি প্রভোস্টের বাসায় কাজ না করায় চাকরিচ্যুত কর্মচারীরা

Site Favicon প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ০১:৩৯ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ০১:৪১
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট প্রফেসর নজরুল ইসলামের বাসায় কাজ না করায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া তিনজন কর্মচারীকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে। একইসাথে এ পদে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে চাকুরী ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছে বরখাস্ত তিন কর্মচারী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। এসময় তিন কর্মচারীর একজন চম্পা বলেন, আমরা আউটসোর্সিং কোম্পানী ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশনের মাধ্যমে নিয়োগ পেয়ে জাবির ফজিলতুন্নেসা হলে দেড় বছর ধরে কাজ করছি। অধ্যাপক নজরুল হল প্রভোস্ট হয়ে আসার পর হলে কাজ করার পাশাপাশি তার বাসায় কাজ করার জন্য বলেন। সেখানে আমরা ৭জন অস্বীকৃতি জানাই। তার বাসায় আমাদের এক সহকর্মী তিনমাস অমানবিক কাজ করে অসুস্থ হয়ে পড়ে। তারপরও তিনি হলে এসে অন্যান্য কর্মচারীদের বারো মাসে বারোজন কর্মচারীদের তার বাসায় কাজের জন্য জবরদস্তি করাসহ অফিস রুমে নিয়ে মানসিক অত্যাচার করে এবং চাকরি থেকে পদত্যাগের জন্য বাধ্য করতে থাকে। ঘটনা গতকাল কোম্পানি কর্মকর্তা আমাদের তিনজনকে কোন কারণ না দর্শিয়ে চাকরিচ্যুত করে।

তিনি আরো বলেন, হল প্রোভোস্টের নির্দেশ হল সুপার আমাদেরকে হলে প্রবেশ করতে নিষেধ করে। আমাদেরকে চাকরিচ্যুত করে স্যারের বাসায় যারা কাজ করে সেই তিনজনকে নিয়োগ দেয়।

আরেকজন চাকরিচ্যুত কর্মচারী মিরা রানী রায়  বলেন, আমাকে এমন সময় চাকরিচ্যুত করা হয়  দুর্গাপূজার চলছে । এখন পূজার কোন কিছুই আমি করতে পারছি না। চাকরিচ্যুত করার বিষয়ে কোম্পানির কর্মকর্তাকে জানানো হলে কোন কারণ জানায়নি।

এসময় তারা বলেন,  আমরা ভিসি, প্রো-ভিসি স্যারদের সাথে দেখা করেছি। আমাদের চাকরি ফিরতের জন্য তাদের কাছে অনুরোধ করেছি।
গত রবিবার ওয়ার্ল্ড সিকিউরিটি সল্যুুশন লিমিটেডের এক আবেদন পত্রে ফজিলাতুন্নেসা হলের তিন জন (মোসাঃ সোমা,মিরা রাণী রায়,চম্পা) কর্মচারী পরিবর্তন করে নতুন তিনজন (জনাব সিতু রাণী,মিসেস রহিমা আক্তার,সুমা বেগম) কর্মচারীকে তাদের পদেই নিয়োগ দেয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ফজিলতুন্নেসা হলের প্রাধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘আমার হলে সুইপার সংকট ছিল। তাঁদের সুইপারের কাজ করতে বলা হলে তাঁরা অস্বীকৃতি জানান। তাই আউটসোর্সিং কোম্পানিকে জানানো হয়। তারা ওই তিনজনকে পরিবর্তন করে দিয়েছে। নতুন করে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, ডাইনিংয়ে তাঁদের নিয়োগ হলেও সুইপারের কাজও করবেন।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান চাকরিচ্যুত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাধ্যক্ষ নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার পছন্দ হতে পারে