গাজীপুরে পোশাক কারখানায় আগুন

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮
A+A-
Reset

ইনসাইট ঢাকা ডেস্ক:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে জি এম এস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কাশিমপুর সুলতান মার্কেট এলাকার এ কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে কারখানার নিজস্ব অগ্নি নিরাপত্তাকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কাশিমপুর ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, “খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

আপনার পছন্দ হতে পারে