বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৭০ জনের নিয়োগ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৭ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১
A+A-
Reset

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৫ সালের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টসহ মোট ১৩টি পদে ৭০ জন নারী ও পুরুষ প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ১৭ ও ২২ সেপ্টেম্বর দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪৬ জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং আরও ২৪ জনকে ১২টি ভিন্ন পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের https://bbal.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ ও ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে এবং শেষ হবে ২১ ও ২২ অক্টোবর বিকেল ৫ টায়

বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

 

আপনার পছন্দ হতে পারে