হাবিপ্রবিতে পীরগঞ্জের নবীনদের বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত

Site Favicon প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৫
A+A-
Reset

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা থেকে আগত ২৫ ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হাবিপ্রবি স্কুলমাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত পীরগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

ইংরেজি বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আকিব বোরহান বলেন, দীর্ঘদিন পর আমরা এই ধরনের একটি গ্র্যান্ড প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। ২৫ ব্যাচের নবীন শিক্ষার্থীদের সঙ্গে এই মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। আমরা চাই এই প্রথা অব্যাহত থাকুক এবং ভবিষ্যতে আরও বড় ও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হোক।

সমাজবিজ্ঞান বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, দীর্ঘদিন পর পীরগঞ্জ পরিবারের সবাই একসাথে হতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ে এসে নিজের উপজেলার মানুষদের সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। এরকম আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

একজন নবীন শিক্ষার্থী বলেন, “প্রথমবারের মতো এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনেক ভালো লাগছে। সিনিয়রদের অনেক ধন্যবাদ আমাদের ২৫ ব্যাচের জন্য এমন আয়োজন করার জন্য।”

আপনার পছন্দ হতে পারে