জাবি প্রতিনিধি
জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত মোহাম্মদ রায়হান উদ্দিন জাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছোড়া গুলিতে আহত হন তিনি। রায়হানের শরীরে এখনো ১৫ টি স্প্রিন্টার রয়েছে বলে জানান তিনি।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯৮৬ টি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেল চলাকালে ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হল বন্ধ ঘোষণা করলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের ওপর পুলিশ সদস্যরা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
রায়হান জানান, আন্দোলনের সময় তার শরীরে ৪৫ টির বেশি স্প্রিন্টার ঢুকে। চিকিৎসা নিয়ে তিনি ৩০ টির মত স্প্রিন্টার শরীর থেকে বের করতে পারলেও এখনো ১৫ টি স্প্রিন্টার তার শরীরে রয়েগেছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।