সাত বছর পর গকসু নির্বাচন

Site Favicon প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৩
A+A-
Reset

সাত বছর পর গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী ও ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

প্রার্থীদের সরব উপস্থিতি, সমর্থকদের উচ্ছ্বাস এবং ভোটারদের কৌতূহলে ৩২ একরের এই ক্যাম্পাসে নেমে এসেছে এক ভিন্ন আমেজ। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে হারানো প্রাণচাঞ্চল্য।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গত ২৬ থেকে ২৮ আগস্ট পর্ন্তন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। এরপর দুইদিনে সম্পন্ন হয় প্রাথমিক যাচাই-বাছাই। চলতি মাসের ৮ তারিখে প্রকাশিত হয় প্রাথমিক প্রার্থী   তালিকা। আপিল গ্রহণ ও শুনানির পর গত ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৪,৪৬২ জন। নির্বাচনে অংশ নিচ্ছেন মোট ৬৩ জন প্রার্থী।

নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারও রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে তার প্রার্থিতা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।

আপনার পছন্দ হতে পারে