ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০৮টি ক্যাটাগরিতে মোট ৩৬টি পদে নারী ও পুরুষ প্রার্থীদের স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন কর্তৃপক্ষ হতে ১৫ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৬ জন যোগ্য ও অভিজ্ঞ নারী-পুরুষকে ০৮টি ভিন্ন পদে স্থায়ী ও অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করতে হলে https://npo.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনকালে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় এবং শেষ হবে ০৮ অক্টোবর বিকেল ৫ টায়।
বিস্তারিত তথ্য ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
