ভূমি মন্ত্রণালয়ের ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭
A+A-
Reset

ভূমি মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩৪টি শূন্য পদে ০৭টি ক্যাটাগরিতে নারী ও পুরুষ প্রার্থীদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (Ministry of Land Job Circular 2025) অনুযায়ী মোট ৩৪টি শূন্য পদে যোগ্য ও অভিজ্ঞ নারী-পুরুষকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট https://minland.gov.bd এ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ০৭টি জব ক্যাটাগরিতে প্রার্থীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের https://minland.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১০:০০টা থেকে এবং শেষ হবে ০৭ অক্টোবর ২০২৫ ইং তারিখ বিকেল ৫:০০টায়।

বিস্তারিত তথ্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট https://minland.gov.bd তে   পাওয়া যাবে।

 

আপনার পছন্দ হতে পারে