ক্যাম্পাসে সহিংসতা: ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
A+A-
Reset

ভারতের আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)–তে সহপাঠীদের ওপর সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারা আইসিসিআর বৃত্তির আওতায় সম্মান (অনার্স) তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি এনআইটি শিলচর ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে ওই ৫ শিক্ষার্থী শেষ বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তদন্ত শেষে ক্যাম্পাস কর্তৃপক্ষ তাদের এক বছরের জন্য বহিষ্কার করে এবং হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়। বহিষ্কারের সময়টিতে ভারতে তাদের অবস্থান বন্ধ করতে দেশে ফেরত পাঠানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার পছন্দ হতে পারে