সংগঠনের অস্তিত্ব সংকটের জন্য আমাদের এই ট্যাগিং রাজনীতি দায়ী: জাবি ছাত্রদল নেতা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৪ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৫
A+A-
Reset

জাবি প্রতিনিধি
ছাত্রদলের অস্তিত্ব সংকটের জন্য নেতা-কর্মীদের ট্যাগিং রাজনীতি দায়ী বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিএম তাজমুল হোসেন

রোববার নিজের ফেসবুক একাউন্টে এক স্টাটাসের মাধ্যমে তিনি এমন মন্তব্য জানান।

ছাত্রদলের এই নেতা ফেসবুকে লেখেন, সাধারণ শিক্ষার্থীর পালস বুঝতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অতি সত্বর ট্যাগিং রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত।প্রিয় সংগঠনের অস্তিত্ব সংকটের জন্য আমাদের এই ট্যাগিং রাজনীতি দায়ী। এসব ট্যাগিং রাজনীতি এখন কেউ  ভালোভাবে নিচ্ছে না। আমরা যারা নতুন করে রাজনীতিকে আসছি ৫ আগষ্টের পর, আমরা এটুকু হলেও বুঝতেছি ৫ আগষ্টের আগের রাজনীতি আর পরের রাজনীতি আকাশ-পাতাল তফাৎ। সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার জন্য সংগঠনের কাছে বিনীত আহ্বান রইলো। আমি ভুল কিছু বলে থাকলে ভুলটা শুধরে দিবেন।’
প্রসঙ্গত জাকসু নির্বাচনের ২৫ পদের একটিতেও জয়ী হতে পারেনি ছাত্রদল সমর্থিত প্যানেলের সদস্যরা। এরপর ছাত্রদলের অভ্যন্তরে নানা সমালোচনা তৈরি হয়েছে।

আপনার পছন্দ হতে পারে