প্রতিপক্ষের বুলিং, ট্যাগিং রুখে দিয়ে খালেদা জিয়া হলের ভিপি হলেন ফারহানা রিথী

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৩
A+A-
Reset

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া হলে বিপুল ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন ফারহানা রহমান রিথী। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, হলে সংসদে ভিপি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরমধ্যে ফারহানা রিথী সবচেয়ে বেশি ১৬০ টি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার দুই প্রতিদ্বন্দ্বী সাদিয়া ইসলাম খানম ও ফাতিন ইশরাক জ্যেতির ভরাডুবি হয়েছে। নির্বাচনে সাদিয়া পেয়েছেন মাত্র ৫৮ টি ভোট এবং জ্যেতি পেয়েছেন মাত্র ২৯ টি ভোট।

হলের কয়েকজন শিক্ষার্থী সূত্রে জানা যায়, নির্বাচনের কয়েকদিন আগে ছাত্রদলের মনোনীত প্রার্থী সাদিয়া ইসলাম খানম নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালান। এক পর্যায়ে নির্বাচনে তাদের ফিল্ড ভালো না দেখে প্রতিদ্বন্দ্বী ফারহানা রিথীকে ঘায়েল করতে নানা ধরনের অপপ্রচার চালান। নির্বাচনের দুদিন আগে সাদিয়া নির্বাচন কমিশন কার্যালয় বরাবর মিথ্যা অভিযোগও দেন। তবে কোনো ষড়যন্ত্রই ফারহানা রিথীকে থামাতে পারেনি। অবশেষে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ব্যাপক ব্যবধানে ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

এ বিষয়ে নবনির্বাচিত ভিপি ফারহানা রিথী বলেন, ৩৩ বছর পর নির্বাচনে অংশগ্রহণ করে সবার দোয়া ও সমর্থনে ভিপি নির্বাচিত হয়েছি। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। সবাই সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের সংকট সমাধানে চেষ্টা করব। তবে নির্বাচনে অনেকেই আমাকে ট্যাগিং দিয়েছে তাদের ওপর একটু মন খারাপ ছিলো। নির্বাচনের পর আমি আহবান জানাবো, আসুন সব ভেদাভেদ ভুলে সবাই মিলে সুন্দর একটি হল ও পরিবেশ গড়ে তুলি।

আপনার পছন্দ হতে পারে