জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে কোনো ভোট কেন্দ্রেই চারটি ভোটের বেশি ভোট পাননি ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন। তিনি জাকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রাব্বি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ তম ব্যাচের ছাত্র। রাব্বির বন্ধুরা জানান, তিনি মূলত সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ভাইরাল হতেই ভিপি পদে প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনে তেমন একটা প্রচারণা দেখা যায়নি তার।
শনিবার জাকসু নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, রাব্বি হোসেন জাকসুতে সবচেয়ে কম ২৭ টি ভোট পেয়েছেন।
এরমধ্যে আ ফ ম কামালউদ্দিন হল, আল বেরুনী হল, মীর মশাররফ হোসেন হল, নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানারা ইমাম হল, বেগম সুফিয়া কামাল হল ও ১৫ নং ছাত্রী হলে একটিও ভোট পাননি। বাকি ১৪টি হলে ৪টির বেশি ভোট পাননি তিনি।