জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা বন্ধ করবেন বলে জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।
শনিবার জাকসুর ফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাবেক কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌক্তিক অধিকার থেকে বঞ্চিত ছিল। গণ-অভ্যুত্থানের পর আমরা আন্দোলনের পর আজ জাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সে অধিকার ফিরে পেয়েছি বলে আমি মনে করি। জাকসুর নেতা বা ভিপি হওয়া আমাদের কখনোই ইচ্ছা ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা যে অধিকার থেকে দীর্ঘ ৩৩ বছর বঞ্চিত ছিল সে অধিকার ফিরিয়ে আনা। নির্বাচনে হয়তো আমাদের মধ্যে অনেকে প্রার্থী হয়েছে।
জাবি ছাত্রলীগের এই নেতা বলেন, আমাদের প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা সেটি বন্ধ করব ইনশাআল্লাহ। কারণ আমরা দেখেছি দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা কিভাবে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক লাইফ নষ্ট করে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেভাবে কাজ করা দরকার আমরা সেভাবে কাজ করে যাব।