জাবি প্রতিনিধি
নারী স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে সমন্বিত শিক্ষার্থী জোটের বিজয়ী সদস্যদের প্রথম অগ্রাধিকার বলে জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম।
শনিবার জাকসু নির্বাচনের ফল প্রকাশের পর এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মাজহারুল ইসলাম বলেন, নির্বাচনে ৭০ শতাংশ শিক্ষার্থী ভোটপ্রদান করেছেন। সকল প্রার্থী এবং শিক্ষার্থী এই নির্বাচন মেনে নিয়েছেন এবং সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি। সমন্বিত শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের কাছে যে অঙ্গীকার করেছে এবং শিক্ষার্থীরা যে বিশ্বাস নিয়ে আমাদের নির্বাচিত করেছেন আমরা সে অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করতে দায়বদ্ধ।
তিনি আরও বলেন, ছাত্রশিবির শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কল্যাণে, শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাবে। নারী স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের প্রথম অগ্রাধিকার।
নারী স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের প্রথম অগ্রাধিকার