প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাকসু নির্বাচন নিরবিচ্ছিন্নভাবে সম্পন্নের নির্দেশ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:০১
A+A-
Reset

জাবি প্রতিনিধি
জাকসু নির্বাচনের ফল নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশন ও উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রতিঘণ্টায় ঘণ্টায় নির্বাচনের সর্বশেষ তথ্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে। জাকসু নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট দুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে জাকসু নির্বাচন নিরবচ্ছিন্নভাবে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে নির্বাচনের সর্বশেষ তথ্য জানানো হচ্ছে বলে জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমার সাথে যোগাযোগ হয়নি। তবে জানার চেষ্টা করছে, সবাই সবাইকে জানার চেষ্টা করছে। শিক্ষা উপদেষ্টা খোজ নিয়েছেন পুলিশ আর সিকিউরিটির ইস্যুতে। কারণ ক্যাম্পাসের বাইরের এলাকায় অনেক লোকজন নাকি আছে। এব্যাপারে আমি কথা বলেছি, যেন আমাদেরকে হেল্প করে কারণ নির্বাচন কমিশন আমার কাছে হেল্প চেয়েছিলেন।

এ বিষয়ে জানার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

আপনার পছন্দ হতে পারে