জাবি প্রতিনিধি
আসন্ন জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। অনন্যা শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও জাকসু নির্বাচনে ছাত্রদলে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি।
শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতা-কর্মীরা, বিএনপির নেতৃবৃন্দ সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কয়েকজন শিক্ষক অনন্যাকে চাপ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন।
তবে অনন্যা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাপের কাছে নতিস্বীকার করার মতো কোনো ব্যক্তি নয়। আমি আমার নৈতিকতার জায়গা থেকে যেটি ঠিক মনে হয় সেটিই করেছি।
বিস্তারিত আসছে….