নিজ বাসায় মা সহ কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩২
A+A-
Reset

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’।

সোমবার (০৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম।

নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিন বেগম।

পুলিশসূত্রে জানা যায়, গত রোববার (৭ সেপ্টেম্বর) রাত ০১ টার দিকে নিহত সুমাইয়ার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, ‘আমরা রাত দুইটার সময় ভিক্টিমের বড় ছেলের  ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এখনই বলতে পারছি না আমরা। তবে গায়ে কোন আঘাতের ও চিহ্ন নেই। পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, তদন্তের পর বলা যাবে।’

আপনার পছন্দ হতে পারে