ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাবিতে পায়েস বিতরণ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫
A+A-
Reset

জাবি প্রতিনিধি
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন আজ ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
পবিত্র এই দিনে শিক্ষার্থীদের মাঝে শান্তিপূর্ণভাবে পায়েস বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

আজ শনিবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীদের মাঝে পায়েস বিতরণ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পেয়েস গ্রহণ করেন এবং প্রশংসা করেন।

পায়েস বিতরণকালে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মির্জা সোহাগ বলেন, মহানবী সা. ছিলেন সারা পৃথিবীর মানবতার মুক্তির দুত। পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে তাই শিক্ষার্থীদের মাঝে এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আপনার পছন্দ হতে পারে