ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (আইইউপিসি) উদ্যোগে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি দিয়ে দিবসটি পালন করে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ডায়না চত্বর থেকে র্যালি বের করেন তারা। সংগঠনের সদস্যরা দিবসটিকে উপলক্ষে র্যালি, কেক কাটা ও ফ্রী ফটোশুটের আয়োজন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, সংগঠনটির সভাপতি সালাউদ্দিন, পরিকল্পনা সম্পাদক সাকীফ বিন আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ছবি শুধু কোন মুহূর্ত কে ধরে রাখে না এটি আমাদের ইতিহাস ঐতিহ্য ধারণ করে। সত্য তুলে ধরার জন্য চিত্র একটি শক্তিশালী মাধ্যম। তাই আমরা সবাইকে ছবি তুলতে উৎসাহিত করবো।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ফটোগ্রাফি আমাদের জীবনের একটা অংশ। আমাদের দৈনন্দিন অনেক স্মৃতি যদি ডকুমেন্ট না থাকে তাহলে আমরা ভূলে যাই। এ স্মৃতি গুলো ধরে রাখতে আলোকচিত্রের বিকল্প নেই।এ জন্যই আমি ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সাথে যুক্ত হতে পেরে আনন্দিত।
সোসাইটির প্রেসিডেন্ট মোঃ সালাউদ্দিন বলেন, বক আজকের বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষ্যে IUPS আয়োজিত র্যালি, কেক কাটা ও ফ্রি ফটোশুট কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি সম্ভব হয়েছে আমাদের টিমের আন্তরিক পরিশ্রম ও আপনাদের সহযোগিতায়। আলোকচিত্র শুধু ছবি নয়, এটি সৃজনশীলতা ও ভাবনার প্রতিফলন। আশা করি IUPS ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে আলোকচিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।