জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুইগ্রুপের মধ্যে ফের হাতাহাতি, উত্তেজনা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ২১:০২ আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২৩:১০
A+A-
Reset

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাদেরকে নিবৃত্ত করেন।

প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় অবস্থান করছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক জহিরউদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদসহ অন্যান্য নেতা-কর্মীরা। এ সময় ঘটনাস্থলে আসেন হল একদল বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। তারা সংগঠনের শীর্ষ নেতাদের আধাঘন্টার মধ্যে হল কমিটি বিলুপ্ত করতে বলেন এবং ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। এর ১ ঘণ্টা পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আবার ঘটনাস্থলে আসেন এবং স্লোগান দিয়ে উত্তেজনা বৃদ্ধি করেন। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বলছেন, শাখা ছাত্রদলের শীর্ষ নেতারা ছাত্রলীগ দিয়ে কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে হল কমিটি বিলুপ্ত করতে হবে একইসঙ্গে শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করতে হবে।
এর আগে গতকাল শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপ উত্তেজনা সৃষ্টি করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম এবং উভয়ইপক্ষকে নিবৃত্ত করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার পছন্দ হতে পারে