জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিসিএস (ক্যাডার) কর্মকর্তাদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (JUBOF) ২০২৫-২৬ এর ১০১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম নিউ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (সিআইডি) রায়হান উদ্দিন খান।
আজ রোববার সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোল্লা আজাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব-গ্রেড-১) মো. সাঈদুর রহমান সাঈদুর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. প্রফেসর মো. আজাদ খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সৈয়দ মো. নুরুল বাশির তামান্না,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন শিহাব, খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. তৌফিক আহমেদ তাপস।
আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি শামীমা পারভীন শিল্পী।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মোল্লা আজাদ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ মাহি।
নবগঠিত এ কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন অতিরিক্ত কর কমিশনার মো. আব্দুস সালাম ও সহ-কোষাধ্যক্ষ হিসেবে এটিএম মাহফুজুর রহমান মামুন, ডেপুটি কন্ট্রোলার জেনারেল অব একাউন্টস, অডিট ভবন সেগুনবাগিচা, ঢাকা।
দপ্তর সম্পাদক হিসেবে মো. জহরুল হক মামুন, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে একেএম মনিরুজ্জামান মনির, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল।
প্রচার সম্পাদক হিসেবে আল আমীন হিমেল, অতিরিক্ত পরিচালক (এ্যাডমিন এন্ড ফাইন্যান্স) এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. ফরিদ হোসেন, সহকারী অধ্যাপক, পটুয়াখালী সরকারি কলেজ।
মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে প্রফেসর ড. রাজিয়া মাহবুবা আক্তার, অধ্যাপক, ঢাকা কলেজ এবং সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে আরিফা আশরাফ পিংকি, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ।
কমিটিতে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মু. বিল্লাল হোসেন খান, যুগ্ম সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে নাসরিন সুলতানা, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নেছার উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো. মাহমুদুন নবী উপ-বার্তা নিয়ন্ত্রক ও মহাপরিচালকের স্টাফ অফিসার, বাংলাদেশ বেতার, ঢাকা।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইমরুল হাসান, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আফরোজা বেগম, উপ কর কমিশনার কর অঞ্চল-৫, ঢাকা।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. রাকিব খান, উপ-পুলিশ কমিশনার, ডিবি, ডিএমপি এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. লিয়াকত আলী শেখ (লিটন), উপ-সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ, ডেপুটি কমিশনার অব কাস্টমস এবং সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে আবু লাইছ মো. ইলিয়াস জিকু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি।
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মো. আমিনুল হক বাপ্পি, অতিঃ উপ-পুলিশ কমিশনার, ডিবি, ডিএমপি এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল রনি, উপজেলা নির্বাহী অফিসার, সখিপুর, টাঙ্গাইল।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজী মুনতাসির মুর্শেদ, মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ পোল্যান্ড এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে, মো. মাহবুবুর রহমান কাউন্সেলর, বাংলাদেশ দুতাবাস, টোকিও, জাপান, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
জানা যায়, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আন্তঃসম্পর্ক সুদৃঢ়করণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা প্রদান, অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনে বৃত্তি প্রদান, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে ভূমিকা পালন এবং দেশ ও বিশ্ব মানবতার যেকোন দৈব দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে ২০১৯ সালের ১২ জুলাই এ ফোরাম যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে।