ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা বিষয়ক সেমিনার।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এমআরডিআই (MRDI) এবং ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: তৌফিক আলম। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপের দলনেতা ড. গীতা আরা নাসরীন এবং সমতা ও মানবাধিকারকর্মী শীফা হাফিজা।
সেমিনারের মূল আলোচনায় এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান ‘কেন এই উদ্যোগ’ শিরোনামে সংবাদমাধ্যমে জেন্ডার ও ন্যায্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সংবাদমাধ্যমে লিঙ্গভিত্তিক সমতার গুরুত্ব এবং এর বাস্তবায়ন নিয়ে আলোকপাত করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন জাবেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন একই বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসাইন। সেমিনারের শেষে সমাপনী বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: ফরহাদ উদ্দীন।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।
ববি/ফখরুল ইসলাম ফাহাদ