রোমাঞ্চকর ম্যাচে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে হারিয়ে জয় পেলো ভূগোল ও পরিবেশ বিভাগ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ১৭:৫৯
A+A-
Reset

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২-১ গোলের ব্যাবধানে হারিয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগ।

আজ বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে মুখোমুখি হয় আন্তর্জাতিক সম্পর্ক ও ভূগোল বিভাগ।

ম্যাচের প্রথমার্ধে ৪৯ তম আবর্তনের তানভীর সিদ্দিক সাইমুনের নেয়া দূরপাল্লার ফ্রি-কিক থেকে ১-০ গোলে এগিয়ে যায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের শেষদিকে ৫২ তম আবর্তনের আরিফুল ইসলামের গোল থেকে ম্যাচে সমতায় ফেরে ভূগোল ও পরিবেশ বিভাগ।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ৪৯ তম আবর্তনের মেহেদি হাসান হৃদয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জালে বল জড়িয়ে ভূগোল বিভাগকে ২-১ গোলের লিড এনে দেন। এরপর চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। অবশেষে কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়ে ভূগোল বিভাগ।

খেলার বিষয়ে ভূগোল বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী ও ফুটবল দলের অধিনায়ক তৌফিকুর রহমান তামিম বলেন, আমরা যখন ম্যাচের শুরুতে ১-০ গোলে পিছিয়ে যাই, তখন আমার টিমমেটরা বলেছিল যে আমরা কামব্যাক করতে পারব। এরপর পুরো ম্যাচ আমরা সেই মানসিকতা নিয়েই খেলি। এছাড়া আমাদের মিডফিল্ড খুবই শক্ত ছিল এবং সেজন্য এই জয়টি পাওয়া সহজ হয়েছে।  আমাদের টিমের সকল প্লেয়ারই নিজেদের সেরা পারফরমেন্স দিয়েছে।

আপনার পছন্দ হতে পারে