বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামীকাল বৃহস্পতিবার (৯ই এপ্রিল) অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো.রাহাত হোসেন ফয়সাল, নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড.আব্দুল আলিম বাছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন , ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো:জাহিদ হোসেন ও সহ-সভাপতি নাজমুজ সাকিব এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।
তফসিল সূত্রে জানা যায়, ৯ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের তৃতীয় তলায়(ববিসাসের কার্যালয়ে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং নির্বাচন শেষেই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে ৯টি নির্দিষ্ট পদের জন্য একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, ‘বস্তুনিষ্ঠ সংবাদ তারুণ্যের মূল প্রবাদ’ স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
তারুণ্যের কণ্ঠে নতুন নেতৃত্ব: ববিসাস নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার