ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস এর নেতৃত্বে আরিয়ান-প্রতীতি

Site Favicon প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬ ০৫:২৫
A+A-
Reset

ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনসের(ডিএফআইআর) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ৫১ তম আবর্তনের শিক্ষার্থী আরিয়ান কবির’কে সভাপতি ও একই ব্যাচের প্রতীতি তৌফিক’কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) ডিএফআইআরের ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কমিটি ঘোষনা হয়।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপার্সন ড. সজিব বালা (পিএইচডি)। প্রধান মডারেটর হিসেবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ খালিদ কুদ্দুস (পিএইচডি) এবং সহযোগী মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের প্রভাষক সিনজিনা আখতার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) হুমায়রা আক্তার, সহ-সভাপতি (বিতর্ক) নাজমুল ওয়ারা তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) রিয়াজুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) নিয়াজ মোর্শেদ নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) আজিজুল হাকিম জয়।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম নিলয় , অর্থ সম্পাদক আঁখি আক্তার , অনুষ্ঠান সম্পাদক ইলমা রহমান, দপ্তর সম্পাদক ফারিয়া আক্তার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল মাওয়া শ্যামন্তী, শিক্ষা ও গবেষণা সম্পাদক অরিক মাসুদ দিপ্ত এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে মুরাদ হাসান মিশুক দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিসান, সামিয়া তাসনিম স্বাতী এবং সালমান জুবায়ের।

অনুষ্ঠানে নতুন সভাপতি আরিয়ান কবির বলেন,“ ডিএফআইআর আমার জন্য শুধু একটি সংগঠন নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমি চিন্তা করতে, যুক্তি উপস্থাপন করতে এবং নিজেকে গড়ে তুলতে শিখেছি। একজন সাধারণ সদস্য হিসেবে শুরু করে আজ সভাপতি হওয়া আমার জন্য বড় প্রাপ্তি এবং দায়িত্বের বিষয়।”

তিনি আরো বলেন,“আমি বিশ্বাস করি, বিতর্ক আমাদের চিন্তাকে আরও গভীর করে এবং ভিন্ন মতকে সম্মান করতে শেখায়। আমার লক্ষ্য থাকবে ডিএফআইআরকে এমন একটি সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার বিকাশ ঘটবে।”

আপনার পছন্দ হতে পারে