চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণ ইফতার কর্মসূচি ও সাংস্কৃতিক সন্ধ্যা

Site Favicon প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২
A+A-
Reset

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণ ইফতার কর্মসূচি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দিনব্যাপী প্রকাশনা স্টল ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। বাদ মাগরিব অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল  সিবগাতুল্লাহ সিবগা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ও শাখা শিবির এর সভাপতি  ইব্রাহিম হোসেন রনি। এছাড়া উপস্থিত ছিলেন চাকসুর জিএস সাইদবিন  হাবিব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।

প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য ও ইফতারের আগমুহূর্তের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পবিত্র কুরআনের শিক্ষাকে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের কুরআন পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নৈতিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান সমাজের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণ ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ জানান এবং গণ ইফতার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি আগামী ১ তারিখ শাখা শিবির এর পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজিত ইফতার মাহফিলে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

ইফতার শেষে শিক্ষার্থীরা নামাজ আদায় করেন। পরবর্তীতে উপহার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার পছন্দ হতে পারে