গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১০

by জেলা প্রতিনিধি
Site Favicon প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭
A+A-
Reset

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই-তিন আগে চালু হওয়া গ্যাস পাম্পটিতে আজ সন্ধ্যার দিকে হঠাৎ করে গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পরে রাত ১০টার দিকে আগুন ধরে তা মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, কলাতলী আদর্শগ্রাম এলাকায় প্রধান সড়ক লাগোয়া সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে গ্যাস। এক পর্যায়ে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ও গ্যাস পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে পুরো কলাতলীজুড়ে ভয়াবহ আতংক ছড়িয়ে পড়ে।

ওসি জানান, গ্যাস লিকেজে সৃষ্ট আগুন ছড়িয়ে পাশের অন্তত পাঁচটি বসতি পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছে কয়েকজন।

আপনার পছন্দ হতে পারে