জাবিতে হঠাৎ মধ্যেরাতে এনসিপির পাঁচ নেতার আগমন, নেপথ্যে যা জানা গেলো

Site Favicon প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০২
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মধ্যেরাতে হঠাৎ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতার আগমন ঘিরে ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে আগমন করেন এনসিপির শীর্ষ নেতারা। এদের মধ্যে এনসিপির আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সংসদ সদস্য আল আমিন, সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটওয়ারী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাও ক্যাম্পাসে আসেন বলে জানা গেছে।

জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে মধ্যেরাতে হঠাৎ করে এনসিপির ওই পাঁচ নেতা ক্যাম্পাসে আসেন। এ সময় তারা ছাত্রশক্তির নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ছাত্রশক্তি ও এনসিপি সামনের দিনগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড কেমন হবে সেসব নিয়েও আলোচনা করেন তারা৷ এসময় ছাত্রশক্তির নেতা-কর্মীরাও ক্যাম্পাসে তাদের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মত দেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় ছাত্রশক্তির এক নেতা ইনসাইট ঢাকাকে বলেন, এনসিপির নেতারা হঠাৎ করে ক্যাম্পাসে এসেছেন বিষয়টি এমন না। তারা আগেই জানিয়েছিলো তারা ক্যাম্পাসে আসবেন। আমরা সে হিসেবে তাদের জন্য রাতের খাবারেরও আয়োজন করি। এছাড়া তারা আমাদের সঙ্গে একটি আলোচনা সভা করেছেন যেখানে ছাত্রশক্তি অন্তত ৪০ জন উপস্থিত ছিলেন।

আপনার পছন্দ হতে পারে