পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

ইনসাইট ডিজিটাল রিপোর্ট

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৪
A+A-
Reset

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উল্টো দিকের ফুটপাতে গড়ে ওঠা ভাসমান জুতা বাজারের এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ শফিকুর রহমান (৫৫) নামের ওই ব্যবসায়ী ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গুলিটি শফিকুরের হাতে লেগেছে। তবে তাকে কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা পুলিশ জানাতে পারেনি।

হাতে গুলিবিদ্ধ শফিকুরকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার সঙ্গে থাকা শাহ পরান নামে এক ব্যক্তি তার আহত হওয়ার প্রাথমিক তথ্য দেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মনির হোসেন জানান, শফিকুর রাজনীতির পাশাপাশি পান্থপথ এলাকার ফুটপাতে জুতার দোকানের জুতা সাপ্লায়ার। কয়েক দিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুরের কাছে চাঁদা দাবি করছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শফিকুর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে।

আপনার পছন্দ হতে পারে