জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. বিপ্লব হোসেন।
গতকাল রোববার রাতে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম নিরব এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি পূর্ণাঙ্গ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের একটি সংগঠন। জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সংস্কৃতি ও সহযোগিতার জন্য নিবেদিতপ্রাণ এই সংগঠনট।
এ বিষয়ে নতুন কমিটির সভাপতি মো. রাকিবুল হল ইনসাইট ঢাকাকে বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি পূর্ণাঙ্গ করার চেষ্টা করবো। মানিকগঞ্জ জেলা সমিতি ইতিমধ্যে ক্যাম্পাসে আলোচিত একটি সংগঠন। জেলার সব শিক্ষার্থীদের নিয়ে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।