যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার ২১ শে ফেব্রুয়ারি দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে পদযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, সমিতি, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর পূর্বে ২০ ফেব্রুয়ারী বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। এছাড়া সকাল ১০টায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।