অবৈধ অভিবাসীদের আফ্রিকায় স্থানান্তরের পরিকল্পনা করছে গ্রিস

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৭
A+A-
Reset

প্রধানত পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, ইরাক ও মিসর থেকে আগত এবং আগে আশ্রয় পাওয়া হাজার হাজার অভিবাসীর মামলা পুনর্বিবেচনা করা হবে। মূল লক্ষ্য হবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের আফ্রিকায় ‘রিটার্ন হাবে’ স্থানান্তরের পরিকল্পনা করছে গ্রিস।

গতকাল গ্রিসের গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে। খবর আনাদোলু।

যেসব অভিবাসীর আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং যাদের তাৎক্ষণিকভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো যাচ্ছে না, তাদের নিয়েই মূলত গ্রিসের এ উদ্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও নেদারল্যান্ডসের সঙ্গে সমন্বয় করে এ পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে।

এ প্রেক্ষাপটে কেনিয়ার সঙ্গে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে প্রাথমিক যোগাযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি উগান্ডা ও রুয়ান্ডার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়া হতে পারে।

তথ্য অনুযায়ী, আগামী সোমবার পাঁচটি দেশের মধ্যে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। এরপর ৫ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন মন্ত্রীদের বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রধানত পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, ইরাক ও মিসর থেকে আগত এবং আগে আশ্রয় পাওয়া হাজার হাজার অভিবাসীর মামলা পুনর্বিবেচনা করা হবে। মূল লক্ষ্য হবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো। আর যেসব অভিবাসীকে তাদের উৎস দেশ গ্রহণ করবে না, তাদের আফ্রিকার ওই রিটার্ন হাবে স্থানান্তর করা হবে।

 

আপনার পছন্দ হতে পারে