চার্জে দেওয়ার সময় যে ভুলে নষ্ট হতে পারে আইফোন

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪
A+A-
Reset

ছোট্ট একটি ভুলেই লাখ টাকার আইফোন অকেজো হয়ে যেতে পারে তাই চার্জ দেওয়ার সময় বাড়তি সতর্কতা জরুরি। বিশেষজ্ঞদের মতে, আইফোন চার্জ করতে গিয়ে অন্য স্মার্টফোনের চার্জার ব্যবহার করলে দীর্ঘমেয়াদে ক্ষতির ঝুঁকি থাকে।

গ্যাজেট বিশ্লেষকদের দাবি, নিয়মিত অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ব্যবহার করলে কয়েক দিনের মধ্যেই আইফোনের ব্যাটারি দুর্বল হয়ে যেতে পারে। কারণ বিভিন্ন ডিভাইসের চার্জারের ভোল্টেজ এক নয় অনেক চার্জার ৯, ১২ বা ২০ ভোল্ট পর্যন্ত শক্তি সরবরাহ করে, যেখানে আইফোনের জন্য সাধারণত কম ভোল্টেজ উপযোগী।

ভোল্ট ও ওয়াট আলাদা বিষয় এ দুটিকে গুলিয়ে ফেললে ভুল সিদ্ধান্ত হতে পারে। এছাড়া অ্যাপলের নিজস্ব চার্জারে একটি বিশেষ নিরাপত্তা যাচাইকরণ ব্যবস্থা থাকে, যা অন্য চার্জারে নাও থাকতে পারে।

দীর্ঘদিন অন্য চার্জার ব্যবহার করলে শুধু ব্যাটারিই নয়, ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা মাদারবোর্ডের সমস্যার মতো জটিল ত্রুটিও দেখা দিতে পারে। যদিও এক-দু’দিনে এমন ক্ষতি হয় না, মাসের পর মাস ভুল চার্জার ব্যবহারে ডিভাইসের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিতেও পার্থক্য রয়েছে। আইফোনের জন্য ব্যবহৃত বিশেষ চৌম্বক-ভিত্তিক চার্জিং ব্যবস্থায় চার্জারটি ফোনের পেছনে স্বয়ংক্রিয়ভাবে সঠিক স্থানে বসে যায়। ফলে চার্জ শুরু করতে আলাদা করে সেট করার প্রয়োজন হয় না।

অন্যদিকে অনেক সাধারণ ওয়্যারলেস চার্জারে ফোন ঠিকভাবে বসানো না হলে চার্জই শুরু হয় না এ কারণে ব্যবহারকারীকে ফোন ঘুরিয়ে বা সরিয়ে ঠিক অবস্থান খুঁজতে হয়।

আপনার পছন্দ হতে পারে