নৃবিজ্ঞানের কাছে প্রথম বলেই বাড়ি ফিরলো মার্কেটিং বিভাগ

Site Favicon প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩২ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে প্রথম বলে ছয় মেরে নৃবিজ্ঞান বিভাগকে জিতিয়ে ম্যাচ সেরা হন হাসান আল মামুন আশিক।

এর আগে নির্ধারিত ১০ ওভারে মার্কেটিং বিভাগকে ৮০ রানের টার্গেট দেয় নৃবিজ্ঞান বিভাগ। নির্ধারিত ওভার শেষে মার্কেটিং বিভাগ ৭৯ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে মার্কেটিং বিভাগ ৬ রানের টার্গেট দেয় নৃবিজ্ঞান বিভাগকে। ম্যাচের নায়ক আশিক প্রথম বলে মিড উইকেটের উপর দিয়ে বল সীমানা ছাড়া করে মার্কেটিং বিভাগ থেকে ম্যাচ ছিনিয়ে নেয়।

আপনার পছন্দ হতে পারে