জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Site Favicon প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৮ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯
A+A-
Reset

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেন এবং তাদের ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই মেয়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন। দায়িত্বকালের শেষ মেয়াদে ২০১৯ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। যার প্রেক্ষিতে ক্যাম্পাসে আন্দোলন ছড়িয়ে পড়ে।

আপনার পছন্দ হতে পারে