খুবির ফরিদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কামরুল–হাসান

Site Favicon প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪
A+A-
Reset

ফরিদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন–এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের একই ব্যাচের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসান।

নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ২২ ব্যাচের রানা আহমেদ, রসায়ন ডিসিপ্লিনের মো. মারুফ মোল্লা এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের তালহা আরিফ। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৩ ব্যাচের তৌহিদুল ইসলাম এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের একই ব্যাচের বিস্নো বিশ্বাস।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন গণিত ডিসিপ্লিনের ২৩ ব্যাচের মো. শাহরিয়ার। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রিফাত আহমেদ সাইফ এবং মানবিক অনুষদের সম্পা মালো। অর্থসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত ডিসিপ্লিনের ২২ ব্যাচের মো. রামিম মোস্তাফিজ। অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশিতা আক্তার।
এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রওনক জাহান লিমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক হিসেবে তাইফ এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনসানা আখতার।
নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গণিত ডিসিপ্লিনের ওনি ইসলাম তিশা, পরিসংখ্যান ডিসিপ্লিনের সুব্রত মজুমদার, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ইউশা নূর মিম এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের শুভাঞ্জনা সাহা শশী।

নতুন কমিটির দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসান বলেন,“ফরিদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে ফরিদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে এসেছে। নতুন কমিটির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, সামাজিক কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে চাই। সবার অংশগ্রহণ ও সহযোগিতায় সংগঠনটিকে আরও কার্যকর, মানবিক ও গতিশীল করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

আপনার পছন্দ হতে পারে