জাকসু ভবনের সামনে জাবিতে ‘আমার দেশ-আমার মা, গুপ্তদের হবে না’ স্লোগান

Site Favicon প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৭
A+A-
Reset
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু মিছিল করেছে জাবি শিক্ষার্থীরা। মিছিলের এক পর্যায়ে জাকসু ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানের মধ্যে এই স্লোগানটি দেন শিক্ষার্থীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এছাড়াও মিছিলে শিক্ষার্থীরা ‘কেমন হ্যাকার কেমন হ্যাক, বেশ্যা বলে আইডি ব্যাক’, ‘পাল্লা হাতে গোলামের পুত, মা-বোনরে কয় প্রস্টিটিউট’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন।
ঝাড়ু ও মশাল মিছিল পরবর্তী সমাবেশে অর্থনীতি বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী।
তিনি বলেন, ‘একটা বিষয়ে আপনাদের বলতে চাই, জামায়াতের আমিরের আইডি হ্যাক হয়েছে কিনা সেসন নিয়ে অনেক আলাপ হচ্ছে। কিন্তু তার দলের নেতারা প্রত্যেকটি ফোরামে গিয়ে গিয়ে নারীদেরকে বেশ্যাকরণ করছে, স্লাটস্লেমিং করছে, এই স্লাটসেমিং নতুন কিছু না। এমন তো না যে তিনি একদম নতুন একটা কথা বলছে যেটা তার দল কখনো বলে নাই। জামায়াতের আমির বা তার দলের নেতারা তাদের কথা ডিফেন্ড করতে একটা কথাই খালি বলে যে, “আমাদের মায়ের প্রতি আমাদের অনেক সম্মান, আমাদের বোনেদের প্রতি আমাদের অনেক সম্মান।” শোনেন আমি আপনার বোনও না, আমি আপনার মাও না, আমি বাংলাদেশের একজন নারী এবং বাংলাদেশের একজন নাগরিক। আপনি যতটুকু নাগরিক আমিও ঠিক ততটুকু একজন নাগরিক। আপনি আমার দেশে বসে আমাকে, আমার মাকে বেশ্যা বলবেন আর আমাদের দেশের মেয়েরা আমাদের দেশের নারীরা বসে বসে তা শুনবে তা কখনো হবে না, এত বোকার স্বর্গে বাস কইরেন না।’
জামায়াতের আমিরের মন্তব্যের নিন্দা জানিয়ে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘নির্বাচনের এই সময়ে দেখেছি একদল কর্তৃক আরেক দলের নারী কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় আরেক দলের পক্ষ থেকে নারীদেরকে স্লাটসেমিং করা হচ্ছে। আমরা তীব্রভাবে নারীর প্রতি এই সকল সহিংসতার বিরুদ্ধে একসাথে আওয়াজ তুলব। জামায়াতের আমিরের গতকালের এই পোস্ট ঘিরে শুধু প্রতিবাদ হচ্ছে এমন নয়: ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে বিভিন্ন সভা- সমাবেশ, মিছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনলাইন- অফলাইন সব জায়গায় নারীকে যেভাবে বেশ্যাকরনের চেষ্টা করা হয়েছে এই চেষ্টার বিরুদ্ধে আজকে নারীরা তাদের সক্রীয় প্রতিবাদ দেখিয়েছে।’

আপনার পছন্দ হতে পারে