১১দলীয় জোটের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে দেশের মানুষ

ভালুকার পথ সভায় সজীব ভূঁইয়া

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ২২:৩৮
A+A-
Reset

দেশের জনগণ আগামী ১২তারিখ ১১দলীয় জোটের মনোনীত প্রার্থীকে ভোট দিতে মুুখিয়ে আছেন। বিগত ১৭বছর শেখ হাসিনার হাতে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। শত শত লক্ষ লক্ষ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবার ১১দলীয় জোট সরকার গঠন করতে পারলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে এবং দেশের সম্পদের সুষম বন্টন করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রিয় স্মৃতিসৌধ চত্বরে এক পথ সভায় এনসিপির মুখপাত্র ও এনসিপির কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

ভালুকা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে নিবাচনী পথ সভায় বক্তব্য রাখেন, ১১দলীয় জোটের ভালুকা আসনের প্রার্থী ডা.জাহিদুল ইসলাম,ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম,জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন,জাতীয় নাগরিক পার্টির যগ্ম মহা সচিব লুৎফর রহমান,জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল,ভালুকা জামায়াতের আমীর ছাইফুল্লাহ পাঠান,ভালুকা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ ও ভালুকা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন। পথ সভাটি সঞ্চলনা করেন,ময়মনসিংহ জেলা যুব শক্তির আহবায়ক ফারনিম ফাহিম।

সজীব ভূঁইয়া বলেন,  ‘শেখ হাসিনার আমলে দেশের জনগণের ভোট কেন্দ্রে গিয়ে দেখে মারামারি হানা ও কেন্দ্র দখলের মাধ্যমে ভোটাধিকার হরণ করা হয়েছে সেট তারা আর দেখতে চায় না। তারা চায় ১১দলীয় জোটের সকল নেতা কর্মী সবাই মিলে তাদের ভোটাধিকার রক্ষা করবেন। আগমী ১২ফেব্রুয়ারী আমাদের দায়িত্ব শুধু আমাদের ভোটাধিকার প্রয়োগ করা নয়,আমাদের দায়িত্ব বাংলাদের ১৮কোটি জনগণ ১২কোটি ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা নিশ্চিত করা।

পথ সভা শেষে কেন্দ্রিয় নেতৃবৃন্দ ঢাকা ময়মনসিংহ মহা সড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি পদযাত্রা বের করেন।

আপনার পছন্দ হতে পারে