পবিপ্রবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে ড. মো. রুবেল মাহমুদ নিয়োগপ্রাপ্ত

Site Favicon প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:৩৩ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:৩৪
A+A-
Reset

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. রুবেল মাহমুদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২১ জানুয়ারি এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভাগের ভূতপূর্ব চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল আলম শিক্ষা ছুটিতে থাকায় অনুপস্থিত ছিলেন এবং সেই সময়ে প্রফেসর ড. রুবেল মাহমুদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শিক্ষা ছুটির নির্ধারিত সময় অতিক্রম হলেও ড. আশরাফুল আলম দায়িত্বে যোগদান না করায় কর্তৃপক্ষ নতুন করে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৮ পর্যন্ত প্রফেসর ড. মো. রুবেল মাহমুদ উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে পূর্বতন চেয়ারম্যান ড. আশরাফুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে ড. রুবেল মাহমুদ তাঁর পদমর্যাদা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতাসম্পন্ন একজন গবেষক হিসেবে প্রফেসর ড. মো. রুবেল মাহমুদের এই নিয়োগকে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার পছন্দ হতে পারে