উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ,দিনাজপুরের হাজী মো বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা উদযাপিত হয়েছে আজ।কেন্দ্রীয় মন্দিরে পূজার নানান রকম আয়োজন ও শিক্ষার্থীদের মধ্যে এক অন্যরকম উদ্দীপনায় সম্পন্ন হয়েছে পূজার আচর অনুষ্ঠান।
সরস্বতী দেবী জ্ঞান, শিক্ষা, বুদ্ধি, ভাষা ও শিল্পকলার প্রতীক। তিনি মানুষকে বিদ্যা ও প্রজ্ঞা দান করেন বলে তাঁকে বিদ্যার দেবী বলা হয়।সরস্বতী দেবীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় এটি সনাতনীদের একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।সনাতনী সম্প্রদায়ের সবাই এই পূজা করে থাকলেও শিক্ষার্থীরা এই পূজা বিশেষভাবে পালন করে থাকেন।
বীণাপাণি দেবীর পূজা প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয়ে থাকে। ২০২৬ সালের ২৩ জানুয়ারি, শুক্রবার (বাংলায় ৯ মাঘ) সরস্বতী পুজো পড়েছে। ২২ জানুয়ারি রাত ১ টা ৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২ টা ২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি।
পূজা উপলক্ষে শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিশেষভাবে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২২ জানুয়ারি রাত ৮টায় প্রতিমা স্থাপন অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় পূজা কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ, দুপুর ১২টায় মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৪টায় বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। পরদিন সকাল ১০টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা।
সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি রিপন চন্দ্র সেন বলেন:
সবাইকে বাণী অর্চনা ১৪৩২ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বিদ্যা,বুদ্ধি ও সংস্কৃতির দেবী সরস্বতী পূজা হাবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হলো।পূজা,পূষ্পাঞ্জলি ও বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফল ভাবে সম্পন্ন হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর আয়োজনে সার্বিক সহায়তা করার জন্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সফলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ও সরস্বতী পূজা আয়োজন,ম্যানেজমেন্ট ও সার্বিক দিক দেখার জন্য পূজা কমিটির শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল ছাত্র ছাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।