বাঁধন মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

Site Favicon প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:৫৪
A+A-
Reset

স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন বাঁধন–এর মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের রক্তদান কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

নতুন কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্ময় কুমার। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুজ্জামান (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ)। সহ-সভাপতি হিসেবে আছেন সবুজ রায়।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ খন্দকার (ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগ) এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুর ইসলাম।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আলী নেওয়াজ, আর সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারহান শিহাব।

কমিটিতে আরও দায়িত্বশীল পদে রয়েছেন কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক মারুফ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক এলাহী, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক শীর্ষেন্দু সাহা শীর্ষ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন—
নৈতিক মজুমদার, নাবিল ইসলাম, বায়োজিদ হোসেন, জাবের হোসেন ও নিরব পাটোয়ারী।

উল্লেখ্য, বাঁধন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন, যা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইউনিটের মাধ্যমে নিয়মিত রক্ত সংগ্রহ ও জরুরি রোগীদের রক্তদানের ব্যবস্থা করে থাকে। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং স্বেচ্ছাসেবার চর্চার মাধ্যমে বাঁধন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

নতুন এই কমিটির মাধ্যমে মওলানা ভাসানী হল ইউনিটে বাঁধনের রক্তদান কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সংশ্লিষ্টরা।

আপনার পছন্দ হতে পারে