প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জাবিতে অনুষ্ঠিত হলো যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভার যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনাসভার আয়োজক ছিলেন জাবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দাস।
অনুষ্ঠানের আয়োজক চঞ্চল কুমার দাস বলেন, জাতীয় ঐক্যের প্রতীক, আপোষহীন সংগ্রামের প্রতিচ্ছবি দেশমাতা বেগম খালেদা জিয়া।
এই দেশ ও দেশের মানুষের জন্য তিনি আজীবন শুধু দিয়েই গেছেন এবং সেই কারণেই তিনি পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও সম্মান।
তিনি আরও বলেন, আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এই অংশগ্রহণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
আজকের এই যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনাসভার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জানাই—ঈশ্বর যেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে স্বর্গবাসী করেন এবং তাঁর আত্মাকে চিরশান্তি দান করেন।
সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কনক দাস বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরলোকগমনে আমরা। বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তিনি বিভিন্ন সময় এদেশের নির্যাতিত সংখ্যালঘুদের পাশে এসে দাড়িয়েছেন। আমরা তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়ে গেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই পথ অনুসরণ করবে। তিনি প্রয়াত এই নেত্রীর আত্মার শান্তি কামনা করেন।