জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মচারী-কর্মকর্তাদের নিজ নিজ পরিচয়পত্র বহন করতে নির্দেশনা দেওয়া হলেও সরেজমিনে দেখা যাচ্ছে নির্দেশনা অনুযায়ী মানছেনা অনেকেই।
নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের থেকে জানা যায়, যখন ভীড় বেড়ে যায় তখন ভীড় কমানোর জম্য সবাইকে যায়গা ত্যাগ করতে বললে অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা বিশ্ববিদ্যালয়ের কর্মরত। এর ফলে ভীড়ের মধ্যে অবিভাবক ও কর্মচারী-কর্মকর্তা শনাক্ত করতে অনেক সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। এতে করে তাদের ডিউটি করতে অসুবিধা হয়।
এছাড়াও ভর্তি পরীক্ষায় ডিউটিরত বি এন সি সি ক্যাডেটদের থেকে জানা যায়, বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিনা আইডি কার্ডে না চিনে সামনে এগিয়ে যেতে না দিলে, তাদের সাথে উচ্চস্বরে কথার আদান প্রদান হয়। এতে করে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের লাইন এবং অবিভাবকদের আলাদা করে নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধ জানাচ্ছি নিজ নিজ পরিচয়পত্র ভর্তি পরীক্ষার সময় বহন করতে। যেনো ভর্তি পরীক্ষায় নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত সকলের কাজ করতে সুবিধা হয়। আশা করি সবাই মিলে আমরা সুন্দর একটি ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদেরকে যেনো উপহার দিতে পারি।”