জাবিতে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি ছোয়াদ, সম্পাদক ফয়সাল

Site Favicon প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ২১:০১
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির’ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে সিএসই বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘ছোয়াদ আনাম’ এবং সাধারণ সম্পাদক হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ‘ফাহিম ফয়সাল’ দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) আগামী এক বছরের জন্য নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মোঃ মাহমুদুল হাসান তারেক,মুনতাসির অর্পণ,সুমিত্রা রানী,আফরিনা আক্তার আঁখি,মোঃ রাখিবুল হাসান সৌধ,আরিফুল ইসলাম,মোঃ হেদায়েত তালুকদার,সাইফুল্লাহ আল মাহমুদ,দীপক চন্দ্র বর্মন, মোঃ মেহেদি হাসান সজিব,লুবাইনা আক্তার লুসি, অর্ণব সাহা, তৌশিক রহমান,সিদরাতুল মুনতাহা, আফসানা তাবাসসুম, মোঃ তানভীর হোসেন শাওন, রুবায়েত আল ইসলাম মুন্না, আতিকুর রহমান, নাদিরা পারভীন রচনা, তাশদিকা মাহাদি

এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন
রাহিমুল নাহিদ, মোঃ আল আমিন সরকার, রেহানা আফরোজ আরশি, মাহ আলম, মাহমুদুর রহমান রাসেল,মাহে আলম, জোবাইদ হাসান সিজান, মাহমুদুল হাসান, সুমাইয়া জাহান, রবিউল ইসলাম রবিন, শিমুল রায়, মোঃ তারিকুল ইসলাম, জাকারিয়া উৎস, আবদুল মালেক, জাহাঙ্গীর আলম, রায়হানুল ইসলাম, কামরুন নাহার লাবণ্য, সাদমান কৌশিক, শাহরিয়ার শুভ, অনিমা আক্তার, মোছা: মরিয়ম জামিলা।

কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন সিএসই ৫০ তম ব্যাচের রাকিবুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ৫১ তম আবর্তনের সুলতানউল মুলক শুভ ও কাওসার আলম কাজল, দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার তৌফিক।

উপদপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আকিমুস সালাত আবিদুর,আসম কৌশিক ইমতিয়াজ সাজিদ ও মোঃ মহসিন আলী।

প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন ইংরেজি ৫১ তম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন শিমুল। উপ-প্রচার সম্পাদক হিসাবে আছেন প্রনব কুমার রায়
ও আসাদুজ্জামান পিয়াল।

অর্থ সম্পাদক: সিফাত আল সাকিব । উপ-অর্থ সম্পাদক: মো: মুজতাহিদ হাসান লাজিম।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এস এম নাইমুল হক নবো এবং সাদিকা মাহজাবিন। উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন রেজওয়ানা প্রজা ও মারিয়া তাসনিম। ক্রীড়াঙ্গনের তৎপরতা সচল রাখতে ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহনেওয়াজ ফুয়াদ এবং তানভীর হাসান ইমন। তাঁদের সাথে উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী এস, এস, সিয়াম (সায়হাম) ও ফারহান লাবিব।

​নারী সদস্যদের সার্বিক কল্যাণের লক্ষ্যে নারী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মেফতাহুল জান্নাত দিপা এবং অষ্টমী রানী। একই বিভাগে উপ-নারী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রওনক জাহান হৃদি, মোছা: ইউরিনা খাতুন এবং মায়েশা ফাইরুজ রহমান আলফি। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া আক্তার সিথি। তাঁর সাথে উপ-শিক্ষার্থী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুজ্জামান ইসলাম, মোহাঃ ইশরাত জাহান আন্না এবং মোঃ মোজাহারুল ইসলাম।

সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো: হাবীব উন নবী সিয়াম, মুরাদ হাসান মিশুক, সাজিদ উল করিম সার্থক, জিনিয়া আহমেদ, মাইশা রহমান, মোছা: ফৌজিয়া খাতুন, মো: আব্দুর রহমান আকাশ এবং আখিরুজ্জামান রিফাত।
​একইভাবে সহ-সম্পাদক হিসেবে আরও দায়িত্ব পালন করবেন সিয়াম চৌধুরী, সোয়াইব আকতার সীমান্ত, মাহদিউল হাসান মীম, নাইমুল হাসান শুভ, মাশরিকুল ইসলাম রবিন, মো: রিফাইত হোসেন বিদ্রোহ সরকার, আহসান হাবিব আবীর এবং সালেহীন আরিফ।
​সবশেষে, সংগঠনের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রংপুর জেলার ৫৪তম আবর্তনের সকল শিক্ষার্থী।

আপনার পছন্দ হতে পারে