বিক্ষোভে উত্তাল জাবি, জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে জাকসুর তালা

Site Favicon প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ২০:০৯
A+A-
Reset

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। সেই সাথে জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে জাকসুর পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দেওয়া হয়।

জাকসু সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব বলেন, আজকে আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করা হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, এবং তিনি অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় আছেন।

আমরা উপাচার্যের কাছে দাবি জানিয়েছি দ্রুত বিচার সম্পূর্ণ করতে হবে, এবং তিনি তালবাহানা করলে আমরা আল্টিমেটাম দিয়েছি—যতদিন না জুলাই হামলার দোষী ও অভিযুক্ত শিক্ষকদের বিচার নিশ্চিত হবে, ততদিন রেজিস্টার ভবনে তালা ঝুলবে।”

তালা দেওয়ার পর জাকসু জিএস মাজহারুল ইসলাম বলেন, ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই হামলার সময় যারা দোষী ছিল—অভিযুক্ত শিক্ষকদের এখনো বিচার করা হচ্ছে না; রেজিস্ট্রার ভবনে আওয়ামী দোশর অবস্থান করছে এবং নিরপাত্তা অফিসেও তারা অবস্থান করছে।

তিনি আরও বলেন, আমরা আজ এখান থেকে ঘোষণা দিচ্ছি যতদিন না পর্যন্ত উপাচার্য জুলাই হামলাকারীদের বিচার কার্যক্রম শেষ করতে পারছেন না ততদিন পর্যন্ত এই ক্যাম্পাসের টপ প্রায়োরিটির কোন কাজ হতে পারে না।”

আপনার পছন্দ হতে পারে