রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় মেইন গেইট থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ঘুরে বিশ্বজিৎ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কি করে’, ‘সন্ত্রাস আর বাংলাদেশ একসাথে চলে না’, ‘আকশন টু আকশন ডাইরেক্ট একশন’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও’সহ নানা মিছিল দেন।
আইন ও ভূমি প্রশাসনের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী ও অদম্য জবিয়ান ঐক্যের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ৫ই আগস্টের পর নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই এই হামলা ইন্টেরিম গভার্টমেন্টের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এর তীব্র নিন্দ্রা জানাই ও দ্রুত বিচার চাই।
এটি একটি পরিকল্পিত হত্যা বলে অদম্য জবিয়ান ঐক্যের ভিপি পদপ্রার্থী ও আইন বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, উসমান হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যাচেষ্ঠায় গুলি করা হয়েছে। এর সম্পূর্ণ দায়ভার ইন্টেরিম সরকারের উপর। জুলাই আন্দোলনের পর অন্যতম দাবি ছিল জুলাই খুনিদের বিচার কার্যকর করা। কিন্তু ইন্টেরিম সেটা করতে পারেনি। শুধুমাত্র লোক দেখানোর জন্য কয়েকজনকে গ্রেফতার করেছে। একটা পক্ষ নির্বাচন বানচালের জন্য এই কর্মকান্ড করছে। তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে।
বিক্ষোভ মিছিল শেষে বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।