জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বর্তমান প্রেসিডেন্ট হাবিবুল্লাহ বাহারের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা বলা হয়।
আগামী এক বছরের (২০২৫-২০২৬) জন্যে সভাপতি নির্বাচিত হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ তম আবর্তনের তানভীর সিদ্দিকী সাইমুন। সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম আবর্তনের আরেক শিক্ষার্থী তৌফিকুর রহমান।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ৫০ তম আবর্তনের শাহরিয়ার মুন্না, কোষাধ্যক্ষ পদে ৫০ তম আবর্তনের রুমানা সিদ্দিকা, দপ্তর সম্পাদক পদে ৫১ তম আবর্তনের শরিফুল ইসলাম সহ সর্বমোট ৯৫ জনের কমিটি দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির সভাপতি তানভীর সিদ্দিকী সাইমুন বলেন, “সাতক্ষীরা জেলা বাংলাদেশের একটি সনামধন্য জেলা। প্রতিবছর শত শত শিক্ষার্থী সাতক্ষীরা জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। তারই প্রেক্ষিতে জাবিতেও এর সংখ্যা অনেক। শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধাসহ সকলের কল্যাণে যা যা করা প্রয়োজন আমি আমার পক্ষ থেকে করবো।”